June 7, 2025 1:13 PM

printer

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার একটি বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে ইউক্রেন জানিয়েছেন।

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার একটি বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র ইহোর তেরেখভ।

সাম্প্রতিক সময়কালের  মধ্যে এটি সবচেয়ে বড়  হামলা। এই হামলায় ওই শহরের ১৮টি ফ্ল্যাটবাড়ি এবং ১৩টি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়া ৪৮টি শাহেদ ড্রোন, দুটি ক্ষেপণাস্ত্র এবং চারটি গ্লাইড বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত তৃতীয় বর্ষে পড়ল।  সম্প্রতি রাশিয়ার বিভিন্ন সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেন হামলা চালানোর পর শান্তির আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁকে জানান, ইউক্রেনকে তাঁদের হামলার জবাব দেওয়া হবে।    ট্রাম্প সাধারণত বলেন দ্রুত যুদ্ধ শেষ করতে হবে।কিন্তু এক্ষেত্রে তিনি বলেছেন, দুটি দেশকেই কিছুদিন যুদ্ধ চালিয়ে যেতে দিতে হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।