ইংরেজী নববর্ষের প্রথম দিনে আজ কল্পতরু উৎসব পালিত হচ্ছে। ১৮৮৬ সালে আজকের দিনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ‘কল্পতরু’ হয়ে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন।
এই উপলক্ষে উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়ে। চলেছে মঙ্গলারতি ও পুজো পাঠ। দক্ষিণেশ্বর মন্দিরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। মা ভবতারিণীর মন্দির বিশেষ সাজে সেজে উঠেছে।
এছাড়াও, বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি, আদ্যাপীঠ এবং রামকৃষ্ণ মিশনের বিভিন্ন মঠ ও মন্দিরে চলেছে পূজার্চনা।