ইংরেজি বর্ষশেষ সন্ধ্যা ও নতুন বছরের প্রথম দিনে কলকাতায় যানজট কমাতে বিশেষ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। মধ্য কলকাতার বেশ কিছু রাস্তায় গাড়ি চলাচলের উপরে নিয়ন্ত্রণ নির্দেশিকা জারি করা হয়েছে।
কলকাতা পুলিশের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল চারটে থেকে আগামীকাল ভোর সাড়ে চারটে পর্যন্ত এবং আগামীকাল বিকেল চারটে থেকে শুক্রবার রাত বারোটা পর্যন্ত মধ্য কলকাতার মেয়ো রোড, স্ট্রান্ড রোড, ডাফরিন রোডে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া যে কোনো ধরনের পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।