December 31, 2025 12:04 PM

printer

ইংরেজি নববর্ষের প্রাক্কালে আজ সন্ধ্যায় প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে  নিরাপত্তা, সুরক্ষা এবং অবাধ চলাচল নিশ্চিত করতে মেট্রো রেল, এসপ্ল্যানেড,পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে

ইংরেজি নববর্ষের প্রাক্কালে আজ সন্ধ্যায় প্রত্যাশিত যাত্রী ভিড়ের কথা বিবেচনা করে  নিরাপত্তা, সুরক্ষা এবং অবাধ চলাচল নিশ্চিত করতে মেট্রো রেল, এসপ্ল্যানেড,পার্কস্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন, দমদম এবং দক্ষিণেশ্বর স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের অবাধ ও নিরাপদ যাতায়াতের জন্য অতিরিক্ত RPF কর্মী মোতায়েন করা হচ্ছে বলে মেট্রোর তরফে গতকাল এক বিবৃতিতে জানানো হয়েছে।  যেকোন জরুরি অবস্থা মোকাবিলায় পার্ক স্ট্রিট, ময়দান ও এসপ্ল্যানেড স্টেশনে কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হচ্ছে। মহিলা ও শিশুদের সুবিধার্থে পার্কস্ট্রিট স্টেশনে পর্যাপ্ত মহিলা RPF আধিকারিক ও কর্মী মোতায়েন থাকবে। নজরদারির জন্য সেন্ট্রাল কন্ট্রোলে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েল টাইম ভিত্তিতে CCTV পর্যবেক্ষণ করা হবে। নাশকতামূলক কাজ এড়াতে ডগ স্কোয়াড থাকছে। এছাড়াও পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে একজন অফিসার ও চারজন কর্মীর সমন্বয়ে আরেকটি বিশেষ দল মোতায়েন করা থাকবে বলে মেট্রো রেল সূত্রের খবর।

  এদিকে, যাত্রীদের সুবিধার্থে ইংরেজি নববর্ষের আগের রাতে আজ, মেট্রো রেল ব্লু লাইনে আপ ও ডাউন সহ অতিরিক্ত মোট ৮ টি পরিষেবা দেবে। শহীদ ক্ষুদিরাম থেকে দমদম অবধি একটি পরিষেবা সহ দক্ষিণেশ্বর ও শহীদ ক্ষুদিরামের মধ্যে এই পরিষেবা দেওয়া হবে। রাত সাড়ে ১০ টায় শহীদ ক্ষুদিরাম  থেকে দমদম পর্যন্ত বিশেষ পরিষেবা দেওয়া হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।