আসন্ন বিহার বিধানসভা নির্বাচন ও বিভিন্ন রাজ্যের ৮ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতের নির্বাচন কমিশন কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছে। এদের মধ্যে থাকবেন সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক ও ব্যয় পর্যবেক্ষক।
৩ শো ২০ IAS ও ৬০ জন IPS আধিকারিক সহ ৪ শো ৭০ জন আধিকারিককে এই কাজে নিয়োগ করা হবে। তাঁরা প্রতিটি অঞ্চলে নির্বাচন প্রক্রিয়া পর্যালোচনা করবেন। নির্বাচন কমিশন বলেছে, এই আধিকারিকরা কেবল সুস্থ, স্বাভাবিক ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াই সুনিশ্চিত করবেন না বরং ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নেবেন।
জম্মু ও কাশ্মীরের বুদ্গাম ও নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা, তেলেঙ্গানার জুবিলি হিল পাঞ্জাবের তারান তরন, মিজোরামের ডাম্পা ও ওড়িশার নুয়াপাড়া আসনগুলিতে উপনির্বাচন হবে।