আরজি কর মামলা থেকে এবার সরে দাঁড়ালো বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে । আজ এই মামলা ডিভিশন বেঞ্চ উঠলে সিবিআই মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি জানায়। এরপর নির্যাতিতার পরিবারের আইনজীবী অভিযোগ করেন, সিবিআই নতুন করে তদন্ত করেছে না। এর প্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ – অন্যান্য মামলার শুনানির জন্য এই মামলায় পর্যাপ্ত সময় দেওয়া যাবে না। তাই মামলাটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। প্রয়োজনে কোনো কমিশন গঠন করা যেতে পারে। তিনিও চান এই মামলার সঠিক বিচার হোক। এর আগে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিল।
News On AIR | May 12, 2026 1:50 PM
আরজি কর মামলা থেকে এবার সরে দাঁড়ালো বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি রায়া চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ।