আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আজ সাত বছর পূর্ণ করেছে। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাঁচি থেকে এই যোজনাটি চালু হয়। এটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থে পরিচালিত স্বাস্থ্য প্রকল্প। ভারতে ৫৫ কোটিরও বেশি সুবিধাভোগীর কাছে এটি পৌঁছেছে। পরিবারগুলিকে নগদবিহীন বার্ষিক ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখনও পর্যন্ত, এই প্রকল্পের অধীনে ১০ কোটি ৩০ লক্ষেরও বেশি রোগীকে হাসপাতালে ভর্তির অনুমোদন দেওয়ায় ১ লক্ষ্ ৪৮ হাজার কোটি টাকারো বেশি নগদহীন চিকিৎসা সম্ভব হয়েছে ।
উল্লেখ্য, ২০২৪ সালে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং তাদের পরিবারগুলিকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। গত বছরের অক্টোবর থেকে, আয়ুষ্মান বন্দনা কার্ডের মাধ্যমে ৭০ বছরের বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিককে এর আওতায় আনা হয়েছে।