আবহাওয়া দপ্তর আগামীকাল উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে যে, আগামীকাল হিমাচল প্রদেশ, পাঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, বিহার এবং ঝাড়খণ্ডেও বজ্র-বিদ্যুৎ সহ প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে যে, আগামী দুই দিন ছত্তিশগড়, উত্তর প্রদেশ, অভ্যন্তরীণ কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, লাদাখ, কেরল, মাহে, মধ্য প্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড় হতে পারে। আগামী দুই থেকে তিন দিন উপকূলীয় অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, উপকূলীয় কর্ণাটক, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল অঞ্চলেও একই রকম আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে।
News On AIR | April 28, 2026 10:16 PM
আবহাওয়া দপ্তর আগামীকাল উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।