আন্তর্জাতিক পুনর্নবিকরণযোগ্য শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি প্রতিবেদন অনুসারে, সারা বিশ্বে পুনর্নবিকরণযোগ্য শক্তি ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধির হার কমেছে। এক বার্ষিক পর্যালোচনা শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত পুনর্নবিকরণযোগ্য শক্তি ক্ষেত্রে কর্মসংস্থান ২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ৬৬ লক্ষে পৌঁছেছে।
প্রতিবেদনে পুনর্নবিকরণযোগ্য শক্তি ক্ষেত্রের কর্মীবাহিনীতে সমতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব কম বলেউল্লেখ করা করা হয়েছে। বার্ষিক পর্যালোচনায় সব দেশের সরকারকে অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ করতে উৎসাহিত করা হয়েছে। এর ফলে শক্তি রূপান্তরের আর্থ-সামাজিক সুবিধাগুলি আরও ভালো ভাবে ভাগ করে নেওয়া যাবে।