কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ বিশ্ব নিউমোনিয়া দিবসে প্রতিটি শিশুকে নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য সরকারের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন।
একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, শ্রী নাড্ডা জানিয়েছেন যে সরকার শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা এবং সচেতনতা প্রসারের মাধ্যমে শিশুদের মধ্যে নিউমোনিয়া হ্রাস করার জন্য ‘Social Awareness and Action to Neutralize Pneumonia Successfully’ সংক্ষেপে SAANS উদ্যোগ চালু করেছে। তিনি আরও জানান, এ বিষয়ে প্রচারের বার্তা হিসেবে “নিউমোনিয়া নহি, তো বাচপন সহি”- এই স্লোগানটি সম্মিলিত পদক্ষেপকে উৎসাহিত করবে।