November 16, 2024 9:57 AM

printer

আজ জাতীয় প্রেস দিবস। এবারের এই দিনটির থিম হলো ” সংবাদ মাধ্যমের পরিবর্তনশীল ধরন ” বা changing nature of the press।

আজ জাতীয় প্রেস দিবস। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরার লক্ষ্যে এই দিনটি পালনের অঙ্গ হিসেবে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে।

মূল অনুষ্ঠানটি হবে  বিকেলে নতুন দিল্লির জাতীয় মিডিয়া সেন্টারে।এবারের এই দিনটি পালনের থিম হলো “সংবাদ মাধ্যমের পরিবর্তনশীল ধরন” বা changing nature of the press।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রতিমন্ত্রী এল মুরুগান, পদ্ম ভূষণ প্রাপক প্রবীণ সাংবাদিক কুণ্ডল রমনলাল ব্যাস প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৬৬ সাল থেকে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া এই দিনটি পালন করে আসছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।