December 27, 2025 6:09 PM

printer

আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে রাজ্য সরকার সব রকমের উদ্যোগ নিচ্ছে।

আগামী বছরের গঙ্গাসাগর মেলাকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে রাজ্য সরকার সব রকমের উদ্যোগ নিচ্ছে। মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সাগরদ্বীপ পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায়। তাঁর সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, সাগরের বিডিও কানাইয়া কুমার রায় এবং সুন্দরবন জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা। তাঁরা মেলা প্রাঙ্গণ ও অস্থায়ী পরিকাঠামো ঘুরে দেখেন। পরে গঙ্গাসাগর মেলা অফিসে উচ্চপর্যায়ের বৈঠকে যাত্রী সুরক্ষা, ভিড় নিয়ন্ত্রণ, ড্রোন নজরদারি ও জরুরি পরিষেবা নিয়ে আলোচনা হয়। এবছরের গঙ্গাসাগর মেলা আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে। তার আগে মেলার শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সেখানে যাওয়ার কথা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।