May 3, 2026 11:02 AM

printer

আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুরাপ কিংস, মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে

আইপিএল ক্রিকেটে গতরাতে চেন্নাই সুরাপ কিংস, মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স জয়ের জন্য চেন্নাইয়ের সামনে ১৬০ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভার এক বলে দুই উইকেট হারিয়ে চেন্নাই লক্ষ্যে পৌঁছে যায়। চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড় ম্যাচের সেরা হয়েছেন।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর সাড়ে তিনটেয়।

আমেদাবাদে অপর ম্যাচে গুজরাট টাইটান্স খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে সাতটায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।