December 7, 2025 9:52 PM

printer

অ-সামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ জানিয়েছে, দেশের বিমান সংস্থাগুলি সুষ্ঠুভাবে এবং পূর্ণ ক্ষমতায় কাজ করছে

অ-সামরিক বিমান পরিবহন মন্ত্রক আজ জানিয়েছে, দেশের বিমান সংস্থাগুলি সুষ্ঠুভাবে এবং পূর্ণ ক্ষমতায় কাজ করছে। ইন্ডিগোর কর্মক্ষমতা ক্রমাগত স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে । মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে ফ্লাইটের সময়সূচী  স্বাভাবিক পর্যায়ে ফিরে ফিরে আসার পাশাপাশি  সারা দেশে বিমান পরিষেবা দ্রুত  স্থিতিশীল হচ্ছে।  আজ রাতের শেষ দিকে  ইন্ডিগোর ফ্লাইট পরিচালনা ১ হাজার ৬৫০-এ পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে মূল্য বৃদ্ধি রোধ এবং ভ্রমণকারীদের সার্বিক সুবিধার জন্য সমস্ত বিমান সংস্থাকে সংশোধিত ভাড়া কাঠামো কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়। ইন্ডিগোকে বাতিল অথবা দেরিতে চলা  ফ্লাইটের জন্য টিকিটের মূল্য আজ রাত ৮টার মধ্যে ফেরত শুরু করার নির্দেশ দেওয়া হইয়েছিল। এদিকে ইন্ডিগো যাত্রীদের ৬১০ কোটি টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানা গেছে । সারা দেশে যাত্রীদের তিন হাজার মালপত্র ফেরত দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।