অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন ডিজিসিএর অধীনে ভাড়া নিয়ন্ত্রক সংক্রান্ত বিভাগ বিমানভাড়ার ওপর কড়া নজর রাখছে। রাজ্যসভায় আজ প্রশ্নোত্তর পর্বে এক জবাবে তিনি বলেন, আন্তঃদেশীয় বিমান চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক রুটেও বিমান ভাড়ার উপর নজর রাখা হচ্ছে, যখনই বিমানভাড়া বৃদ্ধির কোনও সম্ভাবনা দেখা দেবে, মন্ত্রক দ্রুত পদক্ষেপ করবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি ইন্ডিগোর বিমান সংস্থার সমস্যা চলাকালীন বিপুল সংখ্যক বিমান বাতিলের জেরে মন্ত্রক বিভিন্ন পদক্ষেপ নেয়।
মন্ত্রী আরও জানান বিমানভাড়া নিয়ন্ত্রণ সংক্রান্ত সুবিধা এয়ারসেবা পোর্টালে পাওয়া যাবে এবং কোনও যাত্রীর যদি মনে হয় ভাড়া অত্যন্ত বেশি তবে তারা স্ক্রিনশট তুলে এই পোর্টালের মাধ্যমে মন্ত্রকে পাঠাতে পারবেন বলে জানান শ্রী নাইডু।