December 7, 2025 10:56 AM

printer

অসামরিক উড়ান মহানিরদেশক DGCA অসংখ্য বিমান বাতিল এবং যাত্রী পরিষেবা ব্যহত হওয়ার কারণে ইন্ডিগো সংস্থার মুখ্য কারজ্যনিরবাহী আধিকারিক পিটার এল্বারস কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

অসামরিক উড়ান মহানিরদেশক DGCA অসংখ্য বিমান বাতিল এবং যাত্রী পরিষেবা ব্যহত হওয়ার কারণে ইন্ডিগো সংস্থার মুখ্য কারজ্যনিরবাহী আধিকারিক পিটার এল্বারস কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। নোটিশে বলা হয়েছে বিমান সংস্থাটির অভ্যন্তরীণ বিভ্রাটের কারণে ফ্লাইট ডিউটি টাইম লিমিট – FDTL মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়। পরিকল্পনা বিহীন কাজকর্মের জন্য DGCA সংস্থাটির কড়া সমালোচনা করেছে।

গতকাল অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু ও মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা এলবারস ও ঐ সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোন রকম ভাড়া বৃদ্ধি করা যাবে না।  গতকাল নিয়ে ইন্ডিগো বিমান বিভ্রাট পঞ্চম দিনে পৌঁছল। গতকালও এই সংস্থাটি ৮০০ উড়ান বাতিল করে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।