December 6, 2025 6:14 PM

printer

অসামরিক উড়ান মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার উর্দ্ধসীমা কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।

অসামরিক উড়ান মন্ত্রক সমস্ত বিমান সংস্থাকে উড়ানের ভাড়ার উর্দ্ধসীমা কঠোর ভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। আজ নতুন দিল্লিতে মন্ত্রকের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমান ভাড়ার এই উর্দ্ধ সীমা বলবৎ থাকবে। এই উর্দ্ধসীমা মেনে চলা হচ্ছে কিনা সে বিষয়ে সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ভ্রমণ পোর্টাল গুলোর মাধ্যমে নজরদারি চালানো হবে। এই নির্দেশ মানা না হলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর বিরুদ্ধে মন্ত্রকের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।