December 6, 2025 6:54 PM

printer

অসামরিক উড়ান মন্ত্রক অবিলম্বে বিমান যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে।

অসামরিক উড়ান মন্ত্রক অবিলম্বে বিমান যাত্রীদের টিকিট বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার জন্য ইন্ডিগো বিমান সংস্থাকে নির্দেশ দিয়েছে। আগামীকাল রাত্রি আটটার মধ্যে বাতিল উড়ান বাবদ যাত্রীদের টিকিটের সমস্ত অর্থ ফেরত দিতে হবে বলে মন্ত্রক জানিয়েছে। এছাড়াও ঊড়ান বাতিলের জন্য যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে তাঁদের টিকিটের উপর কোনও লেভি বা অন্যন্য চার্জ নেওয়া চলবে না। এই সব নির্দেশ অমান্য করা হলে ইন্ডিগোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।