অসামরিক উড়ান চলাচল মন্ত্রীকে রামমোহন নাইডু বলেছেন, আকাশপথে নিরাপত্তাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে, কাজেই এটি নিয়ে কোনোরকম সমঝোতার প্রশ্নই ওঠেনা। তিনি আজ রাজ্যসভায় Flight Duty Time Limitations বা বিমান চালানোর সময়সীমা সংক্রান্ত নীতি নির্দেশিকা FDTL রুপায়নের বিষয়ে পরিপূরক প্রশ্নের উত্তরে বলেন, কোন পরিস্থিতিতে অসংখ্য উড়ান বাতিল করতে হয়, যার জন্যে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন- সে ব্যাপারে তদন্ত করে দেখা হছে। সরকার বিষয়টিকে মতেই হালকা ভাবে নিচ্ছেনা এবং এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট জানান। অসামরিক উড়ান চলাচল সংক্রান্ত কোন অপেরাটার, সংস্থা বা কোন ব্যক্তি নীতি নির্দেশিকা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যাবস্থা নেওয়া হবে।
শ্রী নাইডু আরও বলেন, তার মন্ত্রক FDTL নীতি নির্দেশিকা সম্পর্কে ইণ্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে এ মাসের পয়লা তারিখ বৈঠক করে।সেখানে অপেরাটারদের কাছে, তারা কি চায় – সেই ব্যাখ্যাও চাওয়া হয়। তবে ক্রু সদস্যদের রোস্টার নিয়ে ওই বৈঠকে কোন আলোচনা হয়নি।