May 12, 2026 1:37 PM

printer

অসমে বিজেপি নেতা ড হিমন্তবিশ্বশর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছেন।

অসমে বিজেপি নেতা ড হিমন্তবিশ্বশর্মার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ শপথ নিয়েছেন। রাজ্যপাল লক্ষন প্রসাদ আচার্য , মুখ্যমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করাবেন। হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে শপথ নিচ্ছেন আরও চারজন মন্ত্রী। এদের মধ্যে দুজন বিজেপির, বাকি দুজন –  জোটসঙ্গী অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলসফ্রন্ট থেকে নির্বাচিত।

খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে  শপথগ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি নীতিন নবীন প্রমুখ উপস্থিত রয়েছেন। বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী যোগ দিয়েছেন এই অনুষ্ঠানে। এছাড়াও রয়েছেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা। এনডিএজোটের বাইরের নেতাদের মধ্যে মিজোরামের মুখ্যমন্ত্রী এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। 

উল্লেখ্য, এই নিয়ে পরপর তিন বার এন ডি এ অসমে ক্ষমতা দখল করছে। হিমন্ত বিশ্বশর্মা ও প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিচ্ছেন।  রাজ্যের ইতিহাসে কংগ্রেস-বহির্ভূত মুখ্যমন্ত্রী হিসেবে এমন কৃতিত্ব অর্জনকারী তিনিই একমাত্র ব্যক্তি।  আজ মুখ্যমন্ত্রী ছাড়াও শপথ গ্রহণ করছেন রামেশ্বর তেলি, অতুল বোরা, চরণ বোড়ো এবং অজন্তা নেওগও।

 এবারের বিধানসভা নির্বাচনে ১২৬ আসনের মধ্যে এন ডি এ ১০২ টি আসন লাভ করেছে। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২ টিআসন। জোটসঙ্গী –  অসম গণ পরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট প্রত্যেকেই ১০টি করে আসনে জয়ী হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।