May 12, 2025 5:10 PM

printer

অলিম্পিক একাডেমী গড়ে তুলে ক্রীড়াবিজ্ঞানের মাধ্যমে নতুন প্রজন্মের ক্ষমতায়নের কথা বললেন অলিম্পিক পদক জয়ী কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।

অলিম্পিক একাডেমী গড়ে তুলে ক্রীড়াবিজ্ঞানের মাধ্যমে নতুন প্রজন্মের ক্ষমতায়নের কথা বললেন অলিম্পিক পদক জয়ী কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ। ওড়িশার ভুবনেশ্বরে তিনি তার প্রথম বিশ্বমানের অলিম্পিক একাডেমী গড়ে তুলতে চলেছেন। কলকাতায় জমি পেলে এখানেও শীঘ্রই একাডেমী গড়ে উঠবে বলে জানান লিয়েন্ডার। এ বিষয়ে তিনি বর্তমান শাসক দলের সাহায্য প্রার্থনা করেন। সৌরভ গাঙ্গুলির সঙ্গেও ভবিষ্যতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। গতকাল কলকাতায় একটি বেসরকারি সংস্থা ১৮টি গ্র্যান্ড স্লাম জয়ী লিয়েন্ডার পেজ’কে জীবন কৃতি সম্মাননা জ্ঞাপন করে। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে সেনাবাহিনীর দৃঢ় কর্তব্যের প্রতি সম্মান এবং ভারত সরকারকে ধন্যবাদ জানান।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।