অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে আগামীকাল ধ্বজারোহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন। তিনি শ্রী রাম জন্মভূমির মন্দিরে পবিত্র ধ্বজা উত্তোলনও করবেন। এই অনুষ্ঠানটিকে মন্দির নির্মাণ সমাপ্তির প্রতীক হিসাবে ধরা হয়। প্রধানমন্ত্রী অযোধ্যা শহরে একটি রোড শো-ও করবেন। ধর্মধ্বজা গ্রহণ কর্মসূচীর দ্বিতীয় দিনে পূর্ণ বৈদিক আচারের সঙ্গে বিভিন্ন দেবদেবীর পূজার্চনা চলবে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে অযোধ্যায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Site Admin | November 24, 2025 12:43 PM
অযোধ্যায় শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে আগামীকাল ধ্বজারোহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ দেবেন