‘অপারেশন সিন্দুর’-এর অভূতপূর্ব জয়কে উদ্যাপন করতে গতকাল জম্মু কাশ্মীরের রিয়াসি শহরের অগণিত মানুষ ত্রিরঙ্গা যাত্রা-য় অংশগ্রহণ করেন। ভারতের গৌরবময় যাত্রার অংশ হিসেবে এই সমাবেশে অসংখ্য মানুষ সশস্ত্র বাহিনীর শৌর্য্য ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। নারী ক্ষমতায়ন ও তাঁদের নেতৃত্বদানের বিষয়টিকে তুলে ধরতে মিছিলের সামনের সারিতে ছিলেন অসংখ্য মহিলা। ত্রিবর্ণ রঞ্জিত পোষাকে তাঁরা জাতীয় সংহতির পক্ষে স্লোগান দিতে থাকেন। ওই স্লোগানের মধ্য দিয়ে জাতির ভবিষ্যত গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও ক্ষমতাকে তুলে ধরা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর মনোবলকে উজ্জীবিত করতে বিজেপির পক্ষ থেকে সাম্বা-য় ত্রিরঙ্গা যাত্রার আয়জন করা হয়। সেখানে বিজেপির স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষ’ও এই যাত্রায় অংশ নেন।