May 3, 2026 4:42 PM

printer

অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের কারণে আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায়  বৃষ্টির পূর্বাভাস।

অনুকূল বায়ু প্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশের কারণে আজ ও আগামীকাল রাজ্যের বিভিন্ন জেলায়  বৃষ্টির পূর্বাভাস।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,  ঝাড়গ্রাম,  বাঁকুড়া,  পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায় আজ ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো  হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় রয়েছে ভারী বৃষ্টির কমলা সর্তকতা।

এদিকে গত দু-তিন দিনের বৃষ্টিতে কমেছে তাপমাত্রা পারদ। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন দশমিক সাত ডিগ্রি কম।

উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে মত্স্যজীবীদের ৫ তারিখ পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।