August 1, 2025 2:07 PM

printer

অধিবেশন শুরুর পর একাধিক ইস্যুতে বিরোধী সাংসদদের হৈ-হট্টোগোলের জেরে আজ দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা।

অধিবেশন শুরুর পর একাধিক ইস্যুতে বিরোধী সাংসদদের হৈ-হট্টোগোলের জেরে আজ দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে গিয়েছে লোকসভা। এদিন সকাল ১১টায় অধিবেশন শুরুর পর লোকসভার স্পিকার ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরুর নির্দেশ দেন। কিন্তু বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবির সংধোধন প্রক্রিয়ায় সহ একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে স্লোগান দিতে শুরু করেন বিরোধী পক্ষের সাংসদরা। ফলে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। অন্যদিকে, বিরোধীদের বিক্ষোভের জেরে এদিন রাজ্যসভার অধিবেশন প্রথমে দুপুর ১২টা পর্যন্ত এবং পরে সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।