September 24, 2025 1:26 PM

printer

সরকার বলেছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা PMAYG প্রকল্পের আওতায় ২ কোটি ৮০ লক্ষেরও বেশি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য বাসস্থানের বন্দোবস্ত করতে ২০১৬-এ এই প্রকল্পটি চালু হয়।

সরকার বলেছে, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা PMAYG প্রকল্পের আওতায় ২ কোটি ৮০ লক্ষেরও বেশি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। গ্রামীণ এলাকায় সকলের জন্য বাসস্থানের বন্দোবস্ত করতে ২০১৬-এ এই প্রকল্পটি চালু হয়। এই প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলি পাকা বাড়ির পাশাপাশি রান্নার জায়গা ও শৌচাগারও পাবে। এর ফলে একদিকে যেমন গ্রামাঞ্চলে দারিদ্র দূরীকরণ ও জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব হবে অন্যদিকে, ত্বরান্বিত হবে সামাজিক ও অর্থনৈতিক বিকাশ।

চলতি বছর আগস্টে গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৪ কোটি ১২ লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে তিন কোটি ৮৫ লক্ষ বাড়ির জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ২ কোটি ৮২ লক্ষ বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।