May 7, 2026 9:45 PM

printer

রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা

রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে।