May 7, 2026 9:44 PM

printer

রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। ৯-ই মে শপথ গ্রহণ।

বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ্ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী ৯ তারিখ শপথ নেবেন নতুন সরকার।

এদিকে শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় ৪ হাজার পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম । এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে।