মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বেশকিছু খাদ্যপণ্যের আমদানির ওপর শূল্য কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউস সূত্রে জনানো হয়েছে, মরশুমি ফল ও ফলের রস, চা, কফি, কোকো, কমলালেবু, টমেটো, গো-মাংস এবং মশলা আমদানির ক্ষেত্রে শূল্ক কমানোর এই নির্দেশ কার্যকর হবে।
ট্রাম্প এর আগে ভারত থেকে আমদানির ওপর ২৫ শতাংশ শূল্ক আরোপ করেছিলেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য অতিরিক্ত আরও ২৫ শতাংশ শূল্ক যোগ করেছিলেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য ট্রাম্প এর আগে জেনেরিক ওষুধের ক্ষেত্রেও শূল্ক ছাড় দিয়েছিলেন।