November 26, 2025 12:35 PM

printer

ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদের জি এম আর অ্যারোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কে, সাফ্রান এয়ার কার্ফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া SAESI-এর আজ সূচনা করেন তিনি।

বিমান তৈরির অভ্যন্তরীন বাজারের ক্ষেত্রে ভারত বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশগুলির মধ্যে অন্যতম বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে হায়দ্রাবাদের জি এম আর অ্যারোস্পেস ও ইন্ডাস্ট্রিয়াল পার্কেসাফ্রান এয়ার কার্ফ্ট ইঞ্জিন সার্ভিসেস ইন্ডিয়া SAESIএর আজ সূচনা করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ভারত বিনিয়োগ এবং উদ্ভাবনকে সর্বদাই উত্সাহিত করে এসেছে। উত্পাদন ভিত্তিক উত্সাহ দান প্রকল্প আন্তর্জাতিক কোম্পানীগুলিকে ভারতে বিনিয়োগের জন্য আগ্রহী করে তুলছে। যারা এদেশে বিনিয়োগ করছেন, ভারত শুধুমাত্র তাদের লগ্নীকারী হিসাবেই নয়, সহ নির্মাতা হিসাবেও গণ্য করে। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে ভারত তাদের অংশীদার হিসাবেই বিবেচনা করে। আন্তর্জাতিক বিনিয়োগ এবং শিল্পকে উত্সাহিত করতে সরকার একাধিক রূপান্তরমূলক উদ্যোগ গ্রহণ করেছে। স্বনির্ভর ভারত গঠনে SAESI সুবিধা একটি তাত্পর্যপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন শ্রী মোদী। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।