ভারত ও আলজেরিয়ার মধ্যে যৌথ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষ প্রশিক্ষণ, সামরিক মহড়া, চিকিৎসা সহযোগিতা এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা দু‘দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত করতে সম্মত হন। ভারত ও আলজেরিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বাস্তবায়নের জন্য উভয় দেশ নিয়ম নীতি সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখতে “রুলস অফ প্রসিডিওর” স্বাক্ষর করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ২০২৪ সালে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর থেকে ভারত ও আলজেরিয়ার মধ্যে সম্পর্ক এর উন্নতি হয়েছে।
News On AIR | May 6, 2026 5:00 PM
ভারত ও আলজেরিয়ার মধ্যে যৌথ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।