May 3, 2026 10:00 AM

printer

ভারতীয় জাহাজ – এমটি সর্ব শক্তি, ৪৬,৩১৩ মেট্রিক টন এলপিজি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে

৪৬,৩১৩ মেট্রিক টন LPG নিয়ে MT সর্বশক্তি নামের একটি জাহাজ গতকাল নিরাপদে হরমুজ প্রণালী পার করেছে। এ মাসের ১৩ তারিখ নাগাদ ওই জাহাজ টি বিশাখাপত্তনমে পৌঁছবে। জাহাজে থাকা ২০ জন সদস্যের মধ্যে ১৮ জনই ভারতীয় । কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রক গতকাল জানিয়েছে সব ভারতীয় নাবিকরাই নিরাপদে রয়েছেন। ভারতীয় পতাকাবাহী জাহাজ কে আটকানোর কোনো খবর নেই।