বেশ কিছু কর্মসূচী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। আগামী সোমবার কলকাতা থেকে রওনা হয়ে বাগডোগরা পৌঁছে ঐ দিনই শিলিগুড়িতে তিনি উত্তরবঙ্গের সাত জেলার বিভিন্ন শিল্পপতি ও বনিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সিনার্জি কনক্লেভে মিলিত হবেন বলে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন। মঙ্গলবার জলপাইগুড়ির ওদলাবাড়িতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারনের হাতে তুলে দেবেন। পাশাপাশি বিভিন্ন জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। বুধবার উত্তরকন্যায় সব জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।
Site Admin | May 14, 2025 9:41 PM
বেশ কিছু কর্মসূচী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন।