মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 5, 2025 7:43 PM

printer

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এপর্যন্ত আসা বিনিয়োগ প্রস্তাবের সিংহভাগই রূপায়িত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন।

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এপর্যন্ত আসা বিনিয়োগ প্রস্তাবের সিংহভাগই রূপায়িত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেন আগের সাতটি সম্মেলন থেকে মোট ১৯ লক্ষ ৫১ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। এর মধ্যে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যেই রূপায়িত হয়েছে।

এপ্রসঙ্গে বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সম্ভাবনার দিক গুলি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এধরণের সম্মেলনের গুরুত্ব অনস্বীকার্য। রাজনৈতিক সমালোচনার জবাব দিতে তিনি বাধ্য নন, কিন্তু তার সরকার মানুষের কাছে দায়বদ্ধ।

মুখ্যমন্ত্রী রাজ্যের একাধিক সম্ভাবনা এবং নতুন শিল্পবান্ধব নীতির কথা তুলে ধরে এরাজ্যে বিনিয়োগের আহ্বান জানান। শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার চট জলদি সমাধানের লক্ষ্যে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্যস্তরে শিল্প সমন্বয় সমিতি গঠনের কথাও তিনি ঘোষণা করেন।

 অন্যদিকে রাজ্যর সম্ভাবনাময় দেউচা পাচামি খনি প্রকল্পে আগামীকাল থেকে ব্যাসল্ট উত্তোলনের কাজ শুরু করার কথাও তিনি জানান।

সম্মেলনে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষবর্ধন আগরওয়ালের মত শিল্পপতিরা রাজ্যে নতুন বিনিয়োগের কথা ঘোষণা করেন। উপস্থিত আছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ভুটানের মন্ত্রী ইয়োনসেন ফুন্সো সহ ৪০-টি দেশের ২০০-র বেশি প্রতিনিধি এবং ২৫ জন রাষ্ট্রদূত ও হাইকমিশনের সদস্যরা।

পরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানানআগামীকাল ৫ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। টাটা গোষ্ঠী সহ ব্রিটেন ও জার্মানির প্রতিনিধি দলের কাছে কলকাতা থেকে সরাসরি সে সব দেশে বিমান চালানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেনএবারের সম্মেলন সব দিক থেকেই অনন্য সাধারণ। জাপানসহ একাধিক দেশ মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।