September 11, 2025 9:17 PM

printer

বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত এবং মরিশাস সামুদ্রিক ক্ষেত্রে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধি, জলদস্যু প্রতিরোধ এবং মাদক পাচার সংক্রান্ত ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করছে

বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত এবং মরিশাস সামুদ্রিক ক্ষেত্রে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে সমুদ্রপথে নিরাপত্তা বৃদ্ধি, জলদস্যু প্রতিরোধ এবং মাদক পাচার সংক্রান্ত ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করছে। সংবাদমাধ্যমকে আজ শ্রী মিশ্রি বলেন, মরিশাস, ভারতের “প্রতিবেশী প্রথম নীতি” এবং ‘ভিশন মহাসাগর’ পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি আরও বলেন, ভারত-মরিশাস দ্বিপাক্ষিক সম্পর্ক সাংস্কৃতিকসভ্যতাগত এবং জাতিগত বন্ধনের উপর ভিত্তি করে নির্মিত। দু’দেশের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, এবং মানুষে-মানুষে সম্পর্ক ও পারস্পরিক উন্নয়নমূলক অংশীদারিত্ব বিদ্যমান। বিদেশ সচিব বলেন, ভারত ও মরিশাস উভয়েই ভারতমহাসাগরীয় অঞ্চলে যে-কোনও ব্যাপারে প্রথম প্রতিক্রিয়া দিতে এবং ইন্টারনেট সংক্রান্ত ক্ষেত্রে সুরক্ষা সুনিশ্চিত করতে সর্বদা দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব পারস্পরিক উন্নয়ন সহযোগিতাসামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে বলেও শ্রী মিশ্রি অভিমত ব্যক্ত করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।