September 20, 2025 9:51 PM

printer

প্রধান বিচারপতি বি আর গাভাই আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের দশম সম্মেলনের উদ্বোধন করেন।

প্রধান বিচারপতি বি আর গাভাই আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনালের দশম সম্মেলনের উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারি আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি এবং সহজে বিচার পাওয়ার লক্ষ্যে  এই ধরনের ট্রাইব্যুনালের নকশা তৈরি করা হয়েছিল। শুরুর দিন থেকেই এই ট্রাইব্যুনাল প্রায় চার দশক ধরে লক্ষ্যে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে । ট্রাইব্যুনালের কাজকর্মের নীতি এবং স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনালের কাজকর্মে এমন হওয়া উচিৎ যাতে সেগুলির সব সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিপূর্ণ বলে মনে হয়।  

আইন মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল বলেন, ট্রাইব্যুনালের  নির্দেশ সঠিক হওয়ার পরেও আধিকারিকরা আবেদন জানানোর বিষয়ে অনড় থাকেন। এই বিষয়গুলো দেখা প্রয়োজন।

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানান, হাইকোর্টে মামলার ভার কমাতে এবং সরকারি কর্মচারীরা যাতে সহজেই বিচার সংক্রান্ত সুবিধা পান সেই লক্ষ্যেই CAT প্রতিষ্ঠা করা হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।