September 20, 2025 5:25 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার আহ্বান জানিয়েছেন। বিদেশের ওপর ভারতের নির্ভরতাকে তিনি অন্যতম বৃহত শত্রু হিসেবে বর্ণনা করে বলেছেন, ২০৪৭ এর মধ্যে  উন্নত ভারতের স্বপ্ন সাকার করতে সম্পূর্ণ আত্ম নির্ভর হয়ে ওঠার এটাই সঠিক সময়।

আজ তিনি গুজরাটের ভাবনগরে ‘সমুদ্র সে সমৃদ্ধি’ অনুষ্ঠানে ৩৪ হাজার ২০০ কোটি টাকার’ও বেশী মূল্যের একাধিক উন্নয়নী প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর মধ্যে ৭’হাজার ৮০০ কোটি টাকা মূল্যের বৃহৎ সামুদ্রিক প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী, বন্দর ও জাহাজ নির্মাণ মন্ত্রকের ৬৬ হাজার কোটি টাকার’ও বেশী  ২১ টি সমঝোতা স্মারক পত্র ভার্চুয়ালি উৎসর্গ করেন।  ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী, কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালের’ও উদ্বোধন করেন।  

প্রধানমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনি ঘোষণা করেন, দেশ জুড়ে বন্দরের কর্ম পদ্ধতি সহজ করতে এক জাতি এক বন্দর পদ্ধতি চালু করা হবে। এই বিষয়ে সংসদে পেশ হওয়া সমদ্র সংক্রান্ত পাঁচটি বিলকে বন্দর পরিচালনার ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে বর্ণনা করেন।  নতুন বন্দরের উন্নয়ন, বর্তমান পরিকাঠামো বিস্তার এবং ক্রুজ পর্যটনের প্রসারে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। দেশের প্রাচীন সমুদ্রপথের ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য সরকার লোথালে জাতীয় নৌ ঐতিহ্য প্রদর্শনশালা তৈরি করেছে বলেও জানান তিনি।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।