প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যপ্রদেশের ধারে এক অনুষ্ঠানে স্বস্থ নারী সশক্ত পরিবার অভিযান এবং অষ্টম রাষ্ট্রীয় পুষ্টি মাসের সূচনা করেছেন। সারা দেশের জেলা হাসপাতাল, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, আয়ুষ্মান আরোগ্য মন্দির এবং অন্যান্য সরকারী স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে আগামী মাসের ২ তারিখ পর্যন্ত এই কর্মসূচী চলবে।
ঐ অনুষ্ঠান মঞ্চ থেকেই শ্রী মোদী, ভাঁইসলা গ্রামে দেশের বৃহত্তম পিএম মিত্র পার্কের শিলান্যাস করেন। মাত্রু বন্দনা যোজনার আওতায় ১৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তাও প্রদান করেন তিনি। এছাড়াও শ্রী মোদী উপজাতি এলাকায় বিশেষ কর্মসূচী আদি সেবা পর্বেরও সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বস্থ নারী সশক্ত পরিবার অভিযানের আওতায় বিভিন্ন স্বাস্থ্য শিবিরে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য মহিলাদের আহ্বান জানান।
পিএম মিত্র পার্কের জন্য ধারের বাসিন্দাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক ও যুব সমাজের সামনে তা সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে।
আসন্ন উত্সবের মরশুমে দেশে তৈরি সামগ্রী তৈরির ব্যাপারে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি জিনিস যা বিক্রি করা হচ্ছে, তা যেন ভারতে তৈরি হয় তা সুনিশ্চিত করতে ব্যবসায়ীদের প্রতিও আবেদন জানিয়েছেন শ্রী মোদী।
বিকশিত ভারত কর্মসূচির পক্ষে জোরালো সওয়াল করে বলেন, ১৪০ কোটি ভারতবাসীর অদম্য উত্সাহে এই স্বপ্ন সাকার করে তোলা সম্ভব হবে।
পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় সেনা জওয়ানদের সাহসিকতা, এই ধরনের হামলা প্রতিরোধে দেশবাসীকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে।