মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 11, 2025 8:53 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসিতে আজ ৩,৮৮০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারানসিতে আজ ৩,৮৮০ কোটি টাকার বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। একটি জনসভাতেও তিনি বক্তব্য রাখবেন। বারানসিতে বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ছাড়াও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার পরিকাঠামো উন্নয়নে কয়েকটি সাবস্টেশনের সূচনা করবেন তিনি। নিরাপত্তা কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য রামনগর ক্যাম্পাসে পুলিশ লাইন ও ব্যারাকে একটি ট্রানজিট হোস্টেলের উদ্বোধন করার কথা। এছাড়াও স্মার্ট সিটি মিশনের আওতায় ৭৭ প্রাথমিক স্কুলের ভবন সংস্কার ও চোলাপুরে কস্তুরবা গান্ধী কুলের নতুন ভবন নির্মাণের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ৭০ বছরের বেশি প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান বন্দন কার্ড দেবেন। এদিকে, ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে সম্প্রসারিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ইশাগড়ে আনন্দপুর ধাম পরিদর্শন করবেন। সেখানে পুজো দেবার পর একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন