May 8, 2026 10:11 PM

printer

প্রধানমন্ত্রী আগামী সোমবার ১১ ই মে সোমনাথ মন্দিরের ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে গুজরাত সফর করবেন

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার ১১ ই মে সোমনাথ মন্দিরের ৭৫ তম বর্ষ পূর্তি উপলক্ষ্যে গুজরাত সফর করবেন। ১৯৫১ সালে ওই  দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটি দ্বার উৎঘাটন করেন। প্রধান মন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে এই তথ্য জানিয়েছেন। তিনি সোমনাথ মন্দিরকে ভারতের সভ্যতার শক্তি ও সহনশীলতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। প্রধান মন্ত্রী বলেন,  কয়েক মাসের ব্যবধানে সোমনাথ মন্দিরকে কেন্দ্র করে দুটি গুরুত্বপূরণ অনুষ্ঠানে যোগ দেওয়া তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার। শ্রী মোদী বছরের শুরুতে সোমনাথ মন্দির আক্রমণের এক হাজার বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠান ‘সোমনাথ স্বভিমান পর্ব’ এ যোগ দিয়েছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।