September 27, 2025 9:18 PM

printer

পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন, সংযোগ ব্যবস্থায় ভারতের পর্যটন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে।

পর্যটন প্রতিমন্ত্রী সুরেশ গোপী বলেছেন, সংযোগ ব্যবস্থায় ভারতের পর্যটন পরিকল্পনার কেন্দ্রে রয়েছে। আজ নতুন দিল্লিতে বিশ্ব পর্যটন দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, উড়ান প্রকল্পের মতো উদ্যোগ পর্যটন স্থানগুলোর মধ্যে যোগাযোগকে উন্নত করেছে, ফলে সহজে সেখানে পৌঁছন যাচ্ছে। স্বদেশ দর্শন ২.০ প্রকল্প সুস্থায়ী গন্তব্য নিশ্চিত করার   উপর  যেমন জোর দেয় তেমনি প্রসাদ প্রকল্প তীর্থস্থানগুলোর উন্নয়ন নিশ্চিত করে।

      নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সন সুমন বেরি তার বক্তব্যে বলেন, ভারতীয়দের জন্য পর্যটনকে সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার পাশাপাশি বিদেশি পর্যটন বৃদ্ধিও চ্যালেঞ্জ। এ বছরের বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা হলো “পর্যটন এবং সুস্থায়ী রূপান্তর”। অনুষ্ঠানে একটি বেসরকারি ওটিটি প্ল্যাটফর্ম এবং অনলাইন ট্রাভেল এজেন্সিগুলোর মধ্যে সমঝোতা স্মারক (MOU) বিনিময় হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।