তামিলনাড়ুর নবগঠিত এবং একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তামিলাগা ভেট্টারি কাঝাগাম – টিভিকে-র প্রধান বিজয় আজ রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাত্ করে সরকার গঠনের দাবি জানিয়েছেন। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ১০৮ টি আসন পেলেও টিভিকের সরকার গঠনের জন্য অন্তত ১০ টি আসন দরকার। বিজয়-কে এবার বিধানসভায় নিজেদের সংখ্যাগোরিষ্ঠতা প্রমাণ করতে হবে।
এর আগে রাজ্যপাল আরলেকার আজ বিকেলে কেরালাম থেকে চেন্নাই পৌঁছন। সাংবাদিকদের তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে জয়ী টিভিকে, তাঁর সঙ্গে দেখা করার আবেদন জানিয়েছে। একইসঙ্গে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য দু সপ্তাহ সময় চেয়েছে তারা। সরকার গঠনের দাবি জানিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার পর টিভেকেকে আমন্ত্রণ জানানোর বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।
এদিকে, এআইএডিএমকে-র বেশ কয়েকজন জয়ী বিধায়ক টিভিকে দলের প্রতি সমর্থন জানাতে ইচ্ছা প্রকাশ করেছে।
অন্যদিকে কংগ্রেসের পাঁচ বিধায়কও ডিভেকেকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য টিভিকে-র জন্য সমর্থন দেওয়া নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী ডিএমকে এবং কংগ্রসেরে মধ্যে মতানৈক্য শুরু হয়েছে।