May 9, 2026 10:04 AM

printer

তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

তামিলনাড়ুতে টি-ভি-কে (TVK) প্রধান সি. জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হলো। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও, আইইউএমএল (IUML)-এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তারা টি-ভি-কে-কে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাঁদের দল ডিএমকে প্রধান এম. কে. স্ট্যালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতি। এই নাটকীয় পরিবর্তনের ফলে আজকের নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভি-সি-কে (VCK)-র সমর্থনের ওপর নির্ভরশীল টি-ভি-কে। যদিও ভি-সি-কে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে, তাঁর দল সরকারে অংশ নিতে ইচ্ছুক।

অন্যদিকে, AIADMK শিবিরেও তৎপরতা চোখে পড়েছে। AMMK নেতা টিটিভি দিনাকরণ রাজ্যপালের সঙ্গে দেখা করে মান্নারগুড়ির বিধায়ক এস. কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। তিনিও এডাপ্পাদি পালানিস্বামীকে মুখ্যমন্ত্রী হিসাবে সমর্থনের কথা জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।