September 18, 2025 9:45 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এনডিএ সরকার গত ১১ বছরে উন্নয়ন প্রকল্প এবং কাজের জন্য বিহারকে প্রায় ১৫ লক্ষ কোটি টাকার সহায়তা প্রদান করেছে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে এনডিএ সরকার গত ১১ বছরে উন্নয়ন প্রকল্প এবং কাজের জন্য বিহারকে প্রায় ১৫ লক্ষ কোটি টাকার সহায়তা প্রদান করেছে। বেগুসরাইয়ে ভারতীয় জনতা পার্টির এক কর্মীসভায় আজ তিনি বলেন যে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের আমলে বিহার মাত্র ২ দশমিক ৮০ লক্ষ কোটি টাকা পেয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন আরজেডি এবং কংগ্রেস ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তিনি কর্মীদের জানান এই প্রক্রিয়ায় কোনও ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না।  এসআইআর (SIR) হল অনুপ্রবেশকারীদের হাত থেকে ভোটার তালিকা মুক্ত করার একটি প্রচেষ্টা। শ্রী শাহ তাঁর বক্তব্যে বলেন যে কোনও অবস্থাতেই অনুপ্রবেশকারীদের ভোট দিতে দেওয়া হবে না, কারণ এটাই বিজেপির দৃঢ় অঙ্গীকার। তিনি আরও বলেন যে, ভোটব্যাংকের রাজনীতির কারণে আরজেডি এবং কংগ্রেস ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার বিরোধিতা করছে।

উলেখ্য আসন্ন নির্বাচনের প্রস্তুতি এবং দলীয় সংগঠনকে শক্তিশালী করার জন্য বেগুসরাইতে এই সভার আয়োজন করা হয়েছিল। সেখানে তিনি কর্মীদের বুথ স্তর পর্যন্ত সক্রিয় থাকার আহ্বান জানান। কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক সহ এবং বিভিন্ন স্তরের দলীয় নেতারা আজকের সভায় উপস্থিত ছিলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।