May 7, 2026 1:29 PM

printer

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সরকার কৃষক ও রপ্তানিকারকদের সমস্ত সমস্যা নিরসনে বদ্ধ পরিকর। 

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সরকার কৃষক ও রপ্তানিকারকদের সমস্ত সমস্যা নিরসনে বদ্ধ পরিকর। দুই দিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন ২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি গতকাল  রপ্তানিকারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন।   

আইসিএআর-সেন্ট্রাল ইনস্টিটিউট ফর সাবট্রপিক্যাল-এ মূল অনুষ্ঠানে আজ  শ্রী চৌহান কৃষক, নার্সারি অংশীদার এবং প্রক্রিয়াকরণ খাতের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। অনুষ্ঠানটি উদ্ভাবন, প্রযুক্তি গ্রহণ এবং বাজার সম্প্রসারণের ক্ষেত্রে  নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে।