আসামে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গুয়াহাটির রাজভবনে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে তাঁর পদত্যাগ পত্র পেশ করেছেন।
এই পদত্যাগের ফলে রাজ্যে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হল ।
উল্লেখ্য এর আগে, আসামের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল আনুষ্ঠানিকভাবে আসাম বিধানসভা নির্বাচনের ফলাফল রাজ্যপালের কাছে পেশ করেন।
এবারের বিধানসভা নির্বাচনে, এনডিএ ১২৬টি আসনের মধ্যে ১০২টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে।
কংগ্রেস ১৯টি আসন জয় করে বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে।