May 10, 2026 12:34 PM

printer

আইনশৃঙ্খলা, উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন।

আইনশৃঙ্খলা, উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। দুপুরে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তার বৈঠকের কথা। নির্বাচনের জন্য গত দু মাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়েও তিনি বৈঠকে সচিব, আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।